চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস যেন পৃথিবীকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ইতোমধ্যে প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বজুড়ে ১ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০ টার কিছু সময় পরে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ১০০০৯০ জন।
মহামারি করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৮৪৯ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৪৩ জন।
এছাড়াও স্পেনে ১৫ হাজার ৯৭০ জন, জার্মান ২ হাজার ৬০৭ জন, ফ্রান্স ১২ হাজার ২১০ জন, বৃটেন ৮ হাজার ৯৩১ জন ও মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ২৩২ জন।
বর্তমানে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৮ হাজার ২১৬ জন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭ জন।
বাংলাদেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এখন পর্যন্ত ২৭ জন। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৪২৪ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস