একজন আক্রান্তকে ভেন্টিলেশন থেকে বের করেই নাচছে আইসিইউ

সাফল্য শুধু নয়। এটা তো আসলে যুদ্ধজয়। প্রবল শক্তিশালী শত্রুকে হারিয়ে সেলিব্রেশন হবে না! চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরাই তো এখন আসল নায়ক। তাই প্রতিদিন একটা করে যুদ্ধ জিতে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের ইউসিএলএ মেডিকেল সেন্টারের আইসিইউ এর টিম নেচে উঠছে আনন্দে।

যখনই তারা ভেন্টিলেটর থেকে কোনও করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে বের করে আনছেন, তখনই তারা এক্সটুবেশন নাচের মাধ্যমে উদযাপন করছেন।

ডা: নিদা কাদির নাচের ভিডিয়ো টুইটারে পোস্ট করে লেখেন, হ্যাঁ, আমার আইসিইউ এর টিম। পেশাদার ডান্সার নই বটে! তবে আমরা রোজ সেলিব্রেশন করছি। এটা তো করাই উচিত এখন আমাদের, তাই না! আইসিইউ—এর এই টিম নেচে ওঠে যখনই তারা এই কঠিন পরিস্থিতির মধ্যে কোনও করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলে। ডা: কাদিরের তোলা একটি ছবি তার টিমের একজন টুইটারে পোস্ট করে লেখেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতলে আমাদের প্রথমসারির কর্মীরা ছোট করে উদযাপন করে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার আরও দুজন রোগীকে ভেন্টিলেটর থেকে বের করে আনতে পেরেছেন তাঁরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর