সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরন
আজ ১০এপ্রিল শুক্রুবার বিকেল ৪:০০ টায় সাভার আওয়ামীলীগ এর অন্যতম নেতা, সাধারণ মানুষের অহংকার ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এর উদ্যোগে বাড্ডা ছায়াবিথী এলাকাকায় গরীব, দুঃস্থ অসহায় ২২০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতিরণের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা।
IEDCR এর সকল নিয়ম মেনে এই কার্যক্রমে গরীব, দুঃস্থ ও অসহায় ২২০টি পরিবারের জন্যে চাল, ডাল, আলু, তেল, সাবান, ও মাস্ক বিতরন করা হয়, যাতে একটি পরিবার প্রায় এক সপ্তাহের খাবার নিয়ে নিশ্চিন্তে চলতে পারে। কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা প্রতিনিয়ত এই এলাকায় বিভিন্ন সমাজ সেবামুলক কাজ করে আসছে। তিনি দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উক্ত পোগ্রামে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বলেন- “ভয় নয়, সচেতনতাই করোনা জয়ের একমাত্র উপায়। তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা গরীব-দুঃখীদের বিষয়ে সদা তৎপর। আপনারা ধৈর্য্য সহকারে ঘরে থাকুন। খাবার আমরাই আপনার ঘরে পৌঁছে দিবো।
কেএ/বার্তাবাজার