তিতাসে ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলায় আজ শুক্রবার বিকালে কড়িকান্দি গ্রামের মাজার বাড়ীর মাঠে ব্যক্তিগত উদ্যোগে ১২০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সদর কড়িকান্দি গ্রামের মাষ্টার বাড়ীর ঐতিহ্যবাহী এমদাদুল হক ফুল মিয়ার পরিবারের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন কড়িকান্দি গ্রামের সুনামধন্য ব্যক্তি মোঃ এমদাদুল হক ফুল মিয়া,আলী হোসেন মোল্লা,রেজাউল হক মাষ্টার,মুক্তিযোদ্ধা শহিদউল্লাহ,সাইফুল আলম মুরাদ,মোঃ ছবির হোসেন,হাজী ফজলু মিয়া,আব্দুল খালেক,আশকর আলী,সাইজ্জুদ্দিন মিয়া,মোঃ মোস্তাক আহম্মেদ,হাজী মোস্তাক প্রমূখ।

এসময় এমদাদুল হক ফুল মিয়া বলেন, এই মহামারী অবস্থায় আমার পরিবার অসহাদের মাঝে এসে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছে এই মহামারী অবস্থায় যারা সংকটময় জীবন যাপন করছেন যতটুকু তাদের সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর