নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা এক যুব মহিলালীগ নেত্রীর ছবি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব ছবিতে ওই নেত্রীকে মাদক সেবন করতে দেখা যায়।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিন পাড়া এলাকার যুব মহিলালীগ নেত্রী চম্পা ভূইয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে দেশে প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জকে লকডাউন করে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করে আইএসপিআর। এলাকাবাসীর মতো যুব মহিলালীগ নেত্রী চম্পা ভূইয়া হোম কোয়ারেন্টিনে রয়েছে। এই সময় হোম কোয়ারেন্টিনে থেকে মাদক সেবনের একটি ছবি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চম্পা ভূইয়া মিজমিজি এলাকার যুব মহিলালীগ নেত্রী ও বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক বলে জানা গেছে। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিন পাড়া এলাকার আলী হোসেনের মেয়ে।
প্রসঙ্গত, উল্লেখ্য যে সে কিছু দিন পূর্বে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পারভেজকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এখন ত্যাগী মহিলা আওয়ামীলীগ নেত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন মুখে জয় বাংলা স্লোগান দিয়ে রাতের অন্ধকারে মাদকে আসক্ত হয়ে তারা আওয়ামীলীগের দূর্নাম করছে। এদেরকে এখনি দল থেকে বহিস্কার না করলে ভবি’ষ্যতে তারা দলের জন্য বিষ ফোঁড়া হয়ে দাড়াবে। এমনি অভিমত ব্যক্ত করেছেন সিদ্ধিরগঞ্জের সাধারন জনগণ।
বার্তা বাজার / ডাব্লিও.এস