মুন্সিগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত

মুন্সিগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার মধ্য রাতে জরুরি ফোনে আইইডিসিআর মুন্সিগঞ্জের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করে। মুন্সিগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলায় রাতেই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার একজন নারী এবং সিরাজদিখানের আরেকজন নারী রয়েছেন। বাকি পাঁচ পুরুষের মধ্যে গজারিয়ায় দু’জন।

এরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এবং আরেকজন উপজেলাটির একটি গ্রামের বাসিন্দা। এছাড়া, টঙ্গীবাড়ি উপজেলার দু’জন ও শ্রীনগর উপজেলার একজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে।

গত ৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৮ এপ্রিল পরীক্ষার জন্য মোট ১৬ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্য থেকেই ৭ জনের করোনা পজেটিভ আসে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, এদের অধিকাংশই নারায়ণগঞ্জের মাধ্যমে সংক্রমিত। এছাড়া, টঙ্গীবাড়ির আক্রান্ত ব্যক্তি ঢাকার মিরপুর থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর