কোম্পানীগঞ্জে হতদরিদ্রদের কহিনূর হুদা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী উপহার!

করোনা পরিস্থিতিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী উপহার দিয়েছে কহিনূর হুদা ফাউন্ডেশন!

শুক্রবার(১০ এপ্রিল) বিকাল ৩ টায় চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবার গুলোর মাঝে এ খাদ্যসামগ্রী উপহার দেন কহিনূর হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.নুরুল করিম জুয়েল।

এসময় খাদ্যসামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা,চরহাজারী ইউনিয়ন
চেয়ারম্যান মো. নুরুল হুদা,বসুরহাট বাজার কমিটি সেক্রেটারি নিজাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা বাচ্ছু আহমেদ, সাংবাদিক হাসান ইমাম, যুবলীগ নেতা গোলাম হোসেন চৌধুরী রাফেল,ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন মিঠু, জাহিদুর রহমান আকাশ প্রমুখ।

এসময় কহিনুর হুদা ফাউন্ডেশন চেয়ারম্যান নুরুল করিম জুয়েল জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাস এর মহামারী রূপ ঠেকাতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। সমস্ত দেশ লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা। তাঁদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে আমরা আশপাশের অসহায়দের পাশে দাঁড়িয়েছি। আমরা মনে করি, ইচ্ছা থাকলে চলে। সরকার দেবে সে দিকে না চেয়ে থেকে যারযার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে চাইলে অসহায় মানুষকে ভালো রাখা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর