ছুটির সময়ে কাজ, ধসে পড়লো নির্মাণাধীন দেয়াল !

কুড়িগ্রামে নির্মাণাধীন একটি স্কুলের দেয়াল ধসে পড়েছে। জেলার উলিপুর উপজেলার নাগড়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুলের দ্বিতল ভবন নির্মাণের সময় দ্বিতীয় তলার একটি দেয়াল ধসে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,বৃহঃবার (৯ এপ্রিল ) আনুমানিক সকাল সাড়ে ১১টার সময় দেয়াল ধসে পড়ে। এসময় সেখানে মিস্ত্রীরা ছাড়া আর অন্যকেউ সেই স্থানে উপস্থিত না থাকলেও পাশে থাকা কয়েকজনের মধ্যে রফিকুল ইসলাম জানান,” আমি স্কুলের পাশেই আমার বাড়ির বাইর বাড়িতে অবস্থান করছিলাম।

হঠাৎ, দেয়ার ভাঙ্গার শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পাই দেয়াল ভাঙ্গে পড়েছে! এর কিছু সময় পর, দুইটি পার্শ সাপোর্ট পিলার ভেঙ্গে পরে। দেয়াল ও পিলার নিয়ে আমরা ফেরদৌস আলম সুমন, সাদেকুর রহমান নয়ন, ফিরোজ আলম (কুদ্দুস), সোহেল রানা, সবুজ আদনান, সাগর সরকার সহ কয়েকজন বালু ও সিমেন্টের মিক্সার নিয়ে মিস্ত্রীদের সাথে তর্কাতর্কির সময় মিস্ত্রীরা কৌশলে বালু ও সিমেন্টের মিক্সার সরিয়ে নিয়ে যায়।

আর তাই আমরা বালু ও সিমেন্টের মিক্সারগুলো পরীক্ষা-নিরিক্ষার জন্য সংগ্রহে রাখতে পারিনি।”তারা আরও অভিযোগ করে জানান, মেসার্স জহুরুল হক বাবু নামের কন্সট্রাকশন কোম্পানি অত্যান্ত নিম্নমানের ইট ও বালুর ব্যবহার সহ বালু ও সিমেন্টর মিক্সার ব্যবহার করে পুরো ভবনটি নির্মাণ করছেন। তবে এসময়ে সেখানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রাহেনা বেগমের স্বামী ডেকোরেট ব্যবসায়ী ফেরদৌস আলম (সাদ্দাম)।

কন্সট্রাকশন কোম্পানি মেসার্স জহুরুল হক বাবু-এর স্বত্বাধিকারী জহুরুল হক বাবু ও ম্যানেজার ফরহাদ জানান, “আমরা মিস্ত্রীদের কাজ করতে বলিনি, কিন্তু তারা তারপরেও কার্যক্রম চালানোর জন্য দুঃখিত। তবে, অফিস চালু না হওয়া পর্যন্ত আর কোনো কাজ হবে না।”

এব্যাপারে, উপজেলা এলজিইডি কর্মকর্তার সাথে কথা হলে তারা জানান, দেশের এই জরুরী অবস্থায় সমস্ত কাজ বন্ধ থাকার কথা। কার্যালয় চালু হলে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর