দিনাজপুরে অসচ্ছল ছাত্রলীগ কর্মীর বাড়িতে ‘উপহার’ পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক

করোনাভাইরাসে সৃষ্ট মহামারীতে মানবতার আরেক দৃষ্টfন্ত স্থাপন করে দেখালেন দিনাজপুরের ছাত্রলীগ নেতা গোলাম ইমতিয়াজ ইনান। নিজেই পিক-আপ চালিয়ে দিনাজপুরের কর্মহীন হয়ে পড়া ছাত্রলীগ কর্মীর বাড়িতে উপহার হিসেবে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।

আজ শুক্রবার বিকালে দিনাজপুরের প্রায় ১০০ অসচ্ছল ছাত্রলীগ কর্মীর বাড়িতে এই খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন তিনি।

দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতার উপহারের প্যাকেট পেয়ে খুশি অনেক ছাত্রলীগ কর্মীই। শহরের চেহেলগাজী এলাকার এক ছাত্রলীগ কর্মী আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা ছাত্রলীগ করি কোনো কিছু পাওয়ার জন্য নয়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পেরে আমরা গর্বিত। আমাদের মধ্যে অনেক ছাত্রলীগ কর্মীই আছি যারা অসচ্ছল। আজকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান ভাই আমাদের কাছে এসে উপহার দিয়েছেন। এই উপহারই বলে দেয় আমরা সঠিক পথেই আছি।’

এ বিষয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, ‘আমরা দিনাজপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই এই করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজে ছাত্রলীগ কর্মীরা সর্বদাই সহযোগিতা করে আসছে। কিন্তু তারা কখনোই কেউ বলেনি তাদের পারিবারিক অবস্থার কথা। হয়ত কেউ খেয়ে না খেয়ে আমাদের সাথে কাজ করছে।

তিনি আরও বলেন, আমি বিষয়টি আমাদের দিনাজপুরের একজন মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাই। তিনি আমাকে এ বিষয়ে অনেক সহযোগিতা করেছেন। আমরা এই মানুষটার কাছে চির কৃতজ্ঞ! তিনি এলাকার জন্য এবং এলাকার বাইরেও যেভাবে কাজ করে যাচ্ছেন এটা মানুষ কোন দিনই ভুলতে পারবে না। আমরা যারা ছাত্রলীগের কর্মী আছি তারা সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর