পঞ্চগড় শহরে দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা রাখার দায়ে ৭ জন ব্যবসায়ীকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম।

সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলাম জানান,সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা দায়ে তাদেরকে জরিমানা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর