দুলাভাইয়ের কাছে ধর্ষণের শিকার হয়ে ইভা খাতুন (১২) নামের এক ৬ষ্ট শ্রেণীর স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত ইভা খাতুন (১২) রাজশাহীর পুঠিয়ায় উপজেলার রামজীবনপুর গ্রামের ভ্যানচালক সেলিম হোসেনের মেয়ে। সে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এবং বোন জামাই (দুলাভাই) এখলাস আলী উপজেলার জিউপাড়া ইউনিয়নের হলহোলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
ইভার বাবা সেলিম হোসেন জানান, তার দুলাভাই এখলাসের বাড়িতে কেউ নেই বলে ইভাকে বোনের সাথে রাখার জন্য কিছুদিন আগে নিয়ে যায়। এবং সেখানে ১ সপ্তাহর মত থাকে। সেখানে থাকা অবস্থায় লম্পট একলাস জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ইভাকে ধর্ষণ করে।
সেখান থেকে বাড়িতে ফিরে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।
মেয়েটির বাবা তিন জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
প্রধান আসামী এখলাস আলী ও তার পিতা পলাতক রয়েছে। তবে মামলার আসামী এখলাসের মা জরিনা বেগম (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পুলিশ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনেন। এবং শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান আসামী এখলাস আলী ও তার পিতা পলাতক রয়েছে। তবে মামলার আসামী এখলাসের মা জরিনা বেগম (৪৮) কে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বার্তাবাজার/কে.জে.পি