করোনাভাইরাসে ৫ জন শনাক্তের পর মরণব্যাধী এই রোগের বিস্তাররোধে অবশেষে গাইবান্ধা জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি এবং গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভার সিদ্ধান্ত ও গাইবান্ধার সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।
আজ শুক্রবার বিকেল ৫টা থেকে কার্যকর হওয়া লকডাউন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
কেএ/বার্তাবাজার