লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন আজ শুক্রবার(১০ এপ্রিল) উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে ত্রানের জন্য বিক্ষোভ করা জনসাধারণের উদ্দেশ্যে এই অনুরোধ করেন।
তিনি বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণে ত্রাণ বরাদ্দ দিয়েছেন যা আমরা বন্টণ করছি।আপনাদের এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের দুস্থ পরিবারের লিস্ট দিতে বলা হয়েছে।সেই লিস্ট থেকে যোগ্য ব্যক্তিকে ত্রাণ সহযোগিতা করা হবে।
এদিকে শুক্রবার সকালে ত্রাণের জন্য এলাকাবাসী বিক্ষোভ করলে তিনি এসে এই বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে ঘরে পাঠান।তিনি সকলকে সচেতন করেন এবং করোনা ভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে অবগত করেন।
কেএ/বার্তাবাজার