চরপার্বতীতে সেতুমন্ত্রীর পক্ষ থেকে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুলের আয়োজনে এই ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এসময় চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল ছাড়াও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, সাবেক ছাত্রলীগ সভাপতি মোতাহের হোসেন বাদলসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর