বাইরের জেলার মানুষ ঠেকাতে সাতক্ষীরার প্রতিটি প্রবেশদ্বারে চেকপোষ্ট

সাতক্ষীরায় করোনা পরিস্তিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে আইন শৃংখলা বাহিনীর চেকপোষ্ট। কিন্তু এই চেকপোষ্ট উপেক্ষা করে রাতের আঁধারে ট্রাক যোগে ঢাকা, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ঢুকছে এ জেলায়।

এর ফলে সাধারন মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। শুক্রবার ভোরেও সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি বাজারে স্থানীয় জনতা পলিথিনে ঢাকা ৪ টি ট্রাক ও একটি পরিবহন ভর্তি প্রায় দুই শতাধিক মানুষকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। তারা সবাই ইট ভাটা শ্রমিক বলে জানা গেছে।

যদিও সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, যারা ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বাইরে থেকে এসেছেন তাদের সবারই নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে যাতে থাকে সে জন্য স্থানীয় প্রশসন ও জনপ্রতিনিধি দ্বারা বিষয়টি নিশ্চিত করে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে আসা তিনটি ট্রাক যোগ ৭৩ জন ইটভাটা শ্রমিককে দেবহাটা উপজেলার চাঁদপুর ও সখিপুর এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে। পরে দেবহাটা উপজেলা নির্বাহি আফিসার সাজিয়া আফরিনের মাধ্যমে তাদের স্ব-স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে পাঠানো হয়। একই সাথে ৩ টি ট্রাকে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক চালকদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর