করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ জানান, লক ডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য কোনো জেলায় গমণ করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও লকডাউন বলবৎ থাকবে। তিনি আরও জানান, জরুরী পরিসেবা, চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ (লক ডাউন) আওতার বাহিরে থাকবে।
উল্লেখ্য কিশোরগঞ্জে ৭ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত আসছে……