পঞ্চগড়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীর পাড় হতে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের অমরপুর আমতলা রাজারপাড়ডাঙ্গা গুচ্ছগ্রাম (আশ্রয়ন প্রকল্প) এলাকা হতে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা রাজারপাড় ডাঙ্গা নির্জন এলাকার করতোয়া নদীর ধারে এক যুবকের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায় কয়েকজন। পরে তারা পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল হোসেন জানান, আমরা অমরপুর আমতলা রাজারপাড় ডাঙ্গা গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) করতোয়া নদীর ধারে এক নির্জন এলাকা হতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছি।

তার শরীরে ও মাথায় লোহার রড দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের পর লাশের আসল পরিচয় জানা যাবে। তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রাজ্জাক নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর