আয়া যখন এমবিবিএস ডাক্তার তখনই মৃত্যু হল নবজাতকের

শরীয়তপুর সদর হাসপাতালের আয়া (চতুর্থ শ্রেণীর কর্মচারী) হোসনে আরা বেগম এমবিবিএস ডাক্তার পরিচয়ে ডেলিভারী করাতে গিয়ে এক নবজাতককে মেরে ফেলেছেন বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় পালং মডেল থানায় দুই জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

আসামীরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার ছোট বিনোদপুর (পশ্চিমপাড়) গ্রামের মোতালেব সরদারের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও এনায়েত হোসেন সরদারের স্ত্রী ও শরীয়তপুর সদর হাসপাতালের আয়া হোসনে আরা বেগম। পুলিশ আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, সদর উপজেলার ছোট বিনোদপুর (পশ্চিম পাড়) গ্রামের কালাচান ঢালীর মেয়ে সারমিন আক্তার (২১) ৭ এপ্রিল প্রসব বেদনা অনুভব করে। তখন স্থানীয় দাই প্রধান আসামী সুফিয়া বেগমকে নিয়োগ করা হয়। সুফিয়া বেগম সারমিনের পরিবারকে ভীত করে এবং বলে এর নর্মাল ডেলিভারী সম্ভব না।

আমার একজন পরিচিত এমবিবিএস ডাক্তার আছে তার সহযোগিতা নিলে সহজে ডেলিভারী করানো সম্ভব। তখন সারমিনের পরিবারের সাথে ১০ হাজার টাকা চুক্তিতে প্রধান আসামী সুফিয়া বেগম এসবিবিএস ডাক্তার পরিচয়দানকারী সহযোগী আসামী হোসনে আরাকে মোবাইল ফোনে কল করে নিয়ে আসে।

আসামীদ্বয় সারমিনকে ঘরে একা রেখে অন্যান্যদের বের করে দেয়। আসামীদ্বয় ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সারে ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে সারমিনের যৌনঙ্গের বিভিন্ন অংশে কেটে একটি কন্যা সন্তান বের করে নিয়ে আসে। এর কিছু ক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়।

পরিবারের লোকজন সারমিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সারমিনের অবস্থা খারাপ হতে থাকলে ৮ এপ্রিল সকালে হযরত শাহজালাল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করে। পরে সারমিনের পরিবার জানতে পারে এমবিবিএস ডাক্তার পরিচয়দানকারী ব্যক্তি হোসনে আরা বেগম শরীয়তপুর সদর হাসপাতালের একজন আয়া মাত্র। এই বিষয়ে মাকসুদা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেছেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, সদর হাসপাতালের আয়া হোসনে আরা বেগম এমবিবিএস ডাক্তার পরিচয়ে এক নবজাতককে মেরে ফেলেছে এমন অভিযোগে এনে মাকসুদা বেগম নামে এক মহিলা মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর