বাকৃবির স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের ত্রাণ বিতরণ

“বাড়িয়ে দেই সহযোগিতা জাগ্রত করি মানবতা” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ এর পক্ষ থেকে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

গত ৭ই এপ্রিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা এলাকায় এবং পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই গ্রামে এবং ৯ এপ্রিল কুষ্টিয়া জেলার জগতি গ্রামে তিন ধাপে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ছবি:বার্তাবাজার।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রতিটি প্যাকেটের গায়ে বিভিন্ন সতর্কতা মূলক স্লোগান লিখা ছিলো। জানা যায়, নীলফামারীতে ৮০৭৭ টাকা দিয়ে ২৫ টি পরিবারে, পঞ্চগড়ে ৬১০০ টাকা দিয়ে ২০ টি পরিবারে এবং কুষ্টিয়ায় ৪৫৯০ টাকা দিয়ে ১৫ টি পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে।
ছবি:বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর