ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের জন্য ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত ৮৮৯ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এসময় দুটি হাস্কিং মিলের ৪টি গুদাম সিলগালা করে দেয়া হয়।
বৃহষ্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গীর কুশলডাঙ্গী বাজারে ভাই ভাই হাস্কিং মিলে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন এসব চাল জব্দ করেন। অভিযানে মিলের ৪টি গুদাম থেকে ৮২১ বস্তা চাল জব্দ করেন তিনি। পরে গুদাম চারটি সিলগালা করে দেন।

অভিযানের সংবাদ পেয়ে আগেই সটকে পরেন মিলের এক মালিক আমিরুল ইসলাম। তবে তার ভাই জমিরুল ইসলামকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
এর আগে, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী এমেরুলের মিলে চাল নিয়ে আসার সময় পারুয়া গ্রামের বাসিন্দা ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল ভোর ৫ টায় নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর তার বাসার সামনে ২টি ভ্যান ও একটি নসিমন ৬৮ বস্তা চাল দেখতে পেয়ে আটক করে স্থানীয় লোকজন। আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দেয়৷ যানের পলাতক এবং নসিমনের ড্রাইভার পান্না কাউসারকে আটক করা গেলেও ভ্যান ড্রাইভার ২ জন এসময় পালিয়ে যায়।
আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন কে খবর দেয়৷ পরে তিনি পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চালের বস্তাগুলো নিয়ে আসেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ফুড অফিসার) নিখিল চন্দ্র বর্মণ।
অভিযুক্তরা হলেন- নসিমন চালক পান্না কউসার, ভাই ভাই হাস্কিং মিলের মালিক আমিরুল ইসলাম, ইউপি সদস্য কুলসুম বেগম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, আমিরুল ইসলামের ভাই জামিরুল ইসলাম।
এ ব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করতে সক্ষম হয়েছি। দু জনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে বালিয়াডাঙ্গী থানার ওসি হবিবুর রহমান প্রধানের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দেননি তিনি। জেলা প্রশাসক ড. কামরুজ্জামন সেলিম বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে মাননীয় প্রধান মন্ত্রী অসহায় মানুষের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছেন। গরীবের হক নিয়ে যারা অপকর্ম করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া
হবে না।
কেএ/বার্তাবাজার