রামগঞ্জে জাফর চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমনের কারনে গৃহবন্ধীতে থাকা নিম্ন আয়ের, অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাফর চৌধুরী।

১০ ই এপ্রিল শুক্রবার বিকেলে তিনি তার নিজ বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগমুদ চৌধুরী বাড়িতে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন চৌধুরী, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফারদিন এহসান রাজু,সহ-সম্পাদক আবদুর রহমান সহ প্রমুখ।

এসময় দেশের এই ক্রান্তিলগ্নে নিম্ন আয়ের পরিবারগুলো জাফর চৌধুরীর এই খাদ্যসামগ্রী পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।ইতিপুর্বেও জাফর চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাঙালিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন।

জাফর চৌধুরী বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে আয় রোজগার না থাকায় না খেয়ে থাকতে হচ্ছে অনেক পরিবারের। আমি আমার সামর্থ অনুযায়ী কিছু পরিবারের পাশে দাড়িয়েছি।আমার সামর্থ অনুযায়ী এর ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর