কিশোরগঞ্জে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভৈরবে কর্মরত ১ জন পুলিশ সদস্য আছেন। সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান আজ শুক্রবার এ কথা নিশ্চিত করেছেন।

আক্রান্ত অন্যরা হলো, কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলাস্মরণী এলাকায় ১ জন নারী,আলোর মেলা এলাকায় ১ জন চিকিৎসক, ইটনা উপজেলার পাগলসী গ্রামের ১ জন নারী, একই উপজেলার বেতেগা গ্রামের ১ জন মেম্বার, পাকুন্দিয়া উপজেলার ১ জন কৃষক ।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭ জন এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর