১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আবু জাফর মোল্লা (৬৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের বাসিন্দা জাফর মোল্লা মৃত মমিনউদ্দিনের ছেলে।
জানা যায়, ধর্ষণের শিকার শিশূটি জাফর মোল্লার ভাইজির সতীনের মেয়ে। তারা একই বাড়িতে বসবাস করে আসছিল। গত শনিবার রাতে শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে সে।
বাড়ির লোকজন বিষয়টি জানতে পারলেও এতদিন লোকলজ্জার ভয়ে সব গোপন রাখে। পরে নির্যাতিতা শিশুটি পরিবারের অন্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা দয়ের করেছেন। মামলা নং-২,তারিখ ০৯/০৪/২০২০ ইং।
আরও জানা যায়, মাস তিনেক আগেও আবু জাফর মেয়েটিকে ধর্ষণ করেছিল। তখন বিষয়টি পরিবারের লোকজন জানতেন না।
বাঘারপাড়া থানা ওসি সৈয়দ আল-মামুন জানান,‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আবু জাফরকে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার কাজ চলছে’।
বার্তাবাজার/এসজে