সামাজিক দূরত্ব না মানায় তালায় মোবাইল কোর্ট, জরিমানা আদায়

সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার তালায় করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ১২ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর