বিশেষ বিমানে দেশ ছাড়লেন আরও ১২৩ বিদেশী নাগরিক

জার্মানির কনডর এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে করে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের ১২৩ জন নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় ঐসব বিদেশি নাগরিকদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যায়।

এই তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, শুক্রবার দুপর দেড়টার দিকে জার্মানের কনডর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ১২৩ জন জার্মান নাগরিক ঢাকা ছেড়ে গেছেন।

এদিকে, আগামী ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তাদের তৃতীয় বিশেষ ফ্লাইটে করে আরো কয়েকশ নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। এছাড়া বাংলাদেশ ছাড়তে আগ্রহী অস্ট্রেলিয়ানদের জন্যও একটি বিশেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর