আরও একজন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ থাকায় সন্দেহভাজন হিসাবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। শুক্রবার (১০ এপ্রিল) কর্ত্ররপক্ষ তাকে করোনাক্রান্তের কথা নিশ্চিত করে জানান।
বর্তমানে আইইডিসিআরের পরামর্শে বাড়িতে অবস্থান করা ঐ সাংবাদিক জানান, ৫ দিন ধরে গলা ব্যাথা, জ্বর, শ্বাসকষ্ট,সর্দি ও কাশিতে ভুগছিলে। আইইডিসিআরের
হটলাইন নাম্বারে বারবার কল করেও কোনা সাড়া না পেয়ে সর্বশেষ গতকাল বিএসএমএমইউ-তে গিয়ে টেস্ট করান। আজ তাকে ফোনে জানানো হয়েছে যে তিনি করোনা ভাইরাস পজেটিভ।
করোনা আক্রান্ত এই সাংবাদিক একটি জাতীয় দৈনিক্র সিনিয়র রিপোর্টার হিসাবে কাজ করেন।
উল্লেখ্য, এর আগে অন্তত দুই সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/এসজে