পটুয়াখালীর দুমকি উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দুমকি উপজেলা এবং সামগ্রিকভাবে পটুয়াখালী জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে দুমকি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার বিকাল সোয়া তিনটায় পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। এর আগে গতকাল রাতে দুমকি উপজেলার শুধুমাত্র দুমকি গ্রামকে লকডাউন ঘোষণা করেছিলো জেলা প্রশাসক।
বার্তা বাজার/এস.আর