করোনায় মারা গেছেন উপজেলা আওয়ামীগের সভাপতি

মোঃমেহেদী হাসান,বরগুনা :বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার সাধারণ নিউমোনিয়াতে নয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই গতকাল মারা গেছেন বলে আজ শুক্রবার নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান। তিনি জানান, নমুনা পরিক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে।

বৃহস্পতিবার বরগুনায় নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমতলী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন এর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পেয়েছে স্বাস্থ্য বিভাগ। পৌরসভার লোচা এলাকা লক ডাউন করার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এটাই বরগুনায় প্রথম করোনা আক্রান্তের ঘটনা।

এদিকে করোনাভাইরাসে দেশে নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২৪ জন।

ফ্লোরা জানান, মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে পুরুষ ৬৯ এবং মহিলা ২৫ জন। নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকার এবং নারায়ণগঞ্জের ১৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ১১৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর