করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার দুটি উপজেলায় তিনজর করোনা আক্রান্ত হওয়া এবং একজন অবাধে ঘুরাফেরার খবর আসার পর এ লক-ডাউন ঘোষণা এবং কুমিল্লা শহরে প্রবেশ ও প্রস্তান নিষিদ্ধ করা হয়।
কুমিল্লা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফজল মীর গণমাধ্যমকে জানান,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবে না। সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে তবে জরুরি সব সেবা ও সরবরাহ এর আওতার বাইরে থাকবে।
বার্তা বাজার/এস.আর