করোনার তথ্য গোপন করে হাজার মুসুল্লী নিয়ে জানাজা-দাফন

করোনা ভাইরাসে মৃত ব্যাক্তির তথ্য গোপন করে কয়েক হাজার মুস্ললীর অংশগ্রহনে জানাজা ও দাফন করার অভিযোগ পাওয়া গেছে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১০টি বাড়ি লকডাউন করে দেয়।

উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসা্র মুহতামিমের বাবার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কমপক্ষে ১ হাজার মুসুল্লী অংশ নেয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, ওই ব্যাক্তি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ডষাকায় অবস্থান কালে গত বুধবার (৮ এপ্রিল) তাকে ঢাকা মেডিকেলে নেয়া হএ ডাক্তাররা তার মাঝে করোনার উপসর্গ দেখতে পেয়ে নমুনা সংগ্রহ করে। পরে শারীরিক অবস্থা আরও খারাপ ঝলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ সময় স্বজনরা তার করোনা উপসর্গ ও নমুনা সংগ্রহের কথা গোপন করে লাশ নিয়ে গ্রামে এসে যথারীতি দাফন করে। দাফনের ২ ঘন্টা পরে ফলাফল আসে যে উনি আসলে করোনা আক্রান্ত ছিলেন। তারপর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর