প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী (২ মে) পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ার ইঙ্গিত দিয়েছে জাতীয় স্বাস্থ্য বিভাগ।
ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে।
আগামী ১৮ই মের মধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদল্যায় খোলা সম্ভব না হলে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবে সরকার।
দেশটির জাতীয় স্বাস্থ্য পরিষদের প্রেসিডেন্ট লোকাতেল্লি আশঙ্কা করে জানান, ইস্টার সানডে উপলক্ষে নাগরিকরা ঘরে না থাকলে দ্বিতীয় দফা বিপজ্জনক হয়ে উঠতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বার্তাবাজার/এমকে