একের পর এক গুজবে বাংলাদেশ মেতে উঠছে। করোনা নিয়েও কম গুজব হয়নি এখন পর্যন্ত। কোথাও রাত জেগে থানকুনি পাতা খাওয়া হচ্ছে, কোথাও পানি পড়া, কোথাও আবার তুলসি পাতা। এবার টাঙ্গাইলে নতুন গুজব উঠেছে মাথা ন্যাড়া করার। গত কয়েকদিনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় চলছে মাথা ন্যাড়া করে সেই ছবি ফেসবুকে আপলোড দেয়ার হিড়িক।
শত শত যুবক মাথা ন্যাড়া করে একসাথে গ্রুপ ফটো তোলে সেটা আবার ফেসবুকেও আপলোড করে বসছেন তারা। বিভিন্ন বয়সের ও শ্রেণি পেশার মানুষ এই কাজ করছে বলে জানা গেছে। কারোন জিজ্ঞেস করলে তারা বলছে করোনা থেকে বাঁচতেই তাদের এই প্রচেষ্টা। তবে এই ধারণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন ডাক্তাররা।
তবে এর মাঝে অনেকেই দাবী করেছেন, দীর্ঘদিনের সাধারোন ছুটিতে যাতে অনেকদিন ঘরে থাকলেও বাইরে বের হওয়ার ইচ্ছা না জাগে তার জন্য এই কাজ তারা করেছে। কারণ মাথা ন্যাড়া করলে লোকলজ্জায় বাইরে যেতে চায় না অনেকে। আবার অনেকে সেলুন বন্ধ বলেও মাথা ন্যারা করার কারণকে উল্লেখ করেছেন।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, মাথা ন্যাড়ার সঙ্গে করোনাভাইরাস ঠেকানোর এবং ন্যাড়া করলেই যে ভাইরাসে সংক্রমিত হবে না এর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনও ভিত্তি নেই। বিষয়টি হাস্যকর। এসব গুজব এড়িয়ে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানান তিনি
বার্তাবাজার/এসজে