কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, আক্রান্ত ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে ছিলো ও পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। সে এখন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদ হাসান বার্তা বাজারকে জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও উপজেলার হোসেন্দী চরপাড়ার আশপাশের ১০/১২ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর