করোনার পরে বাড়তে পারে সন্ত্রাসী হামলা

জাতিসংঘের মাহসচিব অ্যান্তোনিও গুতেরেসে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক অনলাইন বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর উদেশ্যে বলেন, করোনা ভাইরাস এখন সমগ্র বিশ্বের কাছে বড় একটা চ্যালেঞ্জ। সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।

উক্ত বৈঠকে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। সেখানে বর্তমান বিশ্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করে মহাসচিব বলেন, এই মহামারির জেরে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে বাড়তে পারে হিংসাত্মক কার্যকলাপ, সন্ত্রাসী হামলার মতো ঘটনা। যা যথেষ্ট উদ্বেগের।

তিনি আরও বলেন, এখন একজোট হতে হবে। নিরাপত্তা পরিষদ এই মহামারি পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া বজায় রাখতে হবে। এমন এক সময় গুতেরেস এই কথা বললেন যখন বিভিন্ন দেশের কূটনীতিবিদরা মহামারি পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর