বগুড়ায় হতদরিদ্রদের ৫০ বস্তা চালসহ কৃষক লীগ নেতা আটক

বগুড়ার সোনাতলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে কেনার অভিযোগে কৃষক লীগ নেতা মিঠু মণ্ডলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে সোনাতলা থানার এসআই আব্দুর রহিম বাদি হয়ে অবৈধ মজুদদারি আইনে মামলা দিয়ে আটক মিঠুকে আদালতে প্রেরণ করে। পরে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে মিঠুকে জেল হাজতে প্রেরণ করে।
মিঠু মণ্ডল সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

জানা গেছে, বৃহস্পতিবার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাই নগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। আটককৃত মিঠু মণ্ডল ডিলারের সঙ্গে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় জনগণ তাকে ধরে পুলিশে খবর দেয়। সেখান থেকে মিঠু মণ্ডলকে আটক এবং ৫০ বস্তা চাল জব্দ করে পুলিশ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর