লকডাউনের সুযোগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় শতাধিক রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া সীমান্তে দেশ শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনু প্রবেশের চেষ্টায় আছে বলে জানা গেছে। খবরটি উখিয়ায় জানাজানি হলে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেয়।

উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে কথা হয়েছে। তারা সর্তক অবস্থানে রয়েছে। তবে অনুপ্রবেকারীদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত বলে জানিয়েছে স্থানীয়রা। তারা চিকিৎসার জন্য এপারে ঢুকার চেষ্টা করছে।

এ বিষয়ে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, আঞ্জুমানপাড়ায় বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। নতুন করে কোনও অবৈধ অনুপ্রবেশ করতে দেয়া হবে না।

উল্লেখ্য, উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে ২০১৭ সালে ২৫ আগস্টের পর দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা এখন উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে রয়েছেন। বর্তমানে কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা ক্যাম্পগলোতে অবস্থান করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর