মহামারী নোভেল করোনার প্রভাবে পৃথিবী আজ স্থবির সিলেটে ২য় ধাপে ১৯৯ জনের করোনার নমুন পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে ৪৮ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ। অর্থ্যাৎ ৪৮ জনের মধ্যে কারোরই শরীরে লক্ষণ নেই করোনার।
১০ এপ্রিল শুক্রবার বার্তাবাজার নিউজ কে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
প্রথম ধাপে ১১৮ জনের নমুনা গ্রহণ করা হয়। দুটি ধাপে মোট ১১৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ। অর্থ্যাৎ প্রথম ধাপে নমুনা গ্রহণকৃত ১১৮ জনই বিপদ মুক্ত। তাদের শরীরে পাওয়া যায়নি করোনার লক্ষণ।
জানা যায় , গত সোমবার থেকে সিলেটে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয় এবং সিলেট বিভাগের সব জেলা থেকে সম্ভাব্য করোনাভাইরাস রুগীর নমুনা সংগ্রহ করা হয়,এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় স্থাপন করা ল্যাবে ২য় দিন আরো ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার এর মধ্যে রিপোর্ট ৪৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ। ফলে ১ম ও ২য় ধাপের পরীক্ষায় আবারো বিপদের হাত থেকে রক্ষা পেলো সিলেটে।
বার্তা বাজার/এম.সি