লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড এর বাসিন্দারা সরকারি ত্রাণ সহযোগিতার দাবিতে শুক্রবার(১০ এপ্রিল) সাপ্টিবাড়ি বাজারের পাশের লালমনিরহাট-বুড়িমাড়ী মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
খবর পাওয়ার পর ৯নং ওয়ার্ডের মেম্বার ও চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে না পারলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার,আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়ে আন্দোলনরত মানুষদের ঘরে ফেরান।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন বার্তা বাজার কে জানান আমাদের সরকারি যে বরাদ্দ রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে।চেয়ারম্যান কে লিস্ট করতে বলা হয়েছে।লিস্ট পেলেই ত্রাণ পৌঁছে দেয়া হবে।
বার্তা বাজার/এম.সি