শ্রীনগরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোর সংঘর্ষে একজন নিহত, আহত চার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় আজ শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স ও মাইক্রোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হাওলদার (৫৫) নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি মাদারীপুরের শিবচর। তিনি মাইক্রো আরোহী। এ সময় মাইক্রো ও অ্যাম্বুলেন্সর চারজন আহত হন। আহতরা হচ্ছেন মাইক্রো আরোহী আরজু আহমদ (৪০), আবুল হাসান (৩৬)। অ্যাম্বলেন্সের চালক নাসিম (২৮) ও আরোহী বাবু (২১)। আহত আরজু ও আবুলের বাড়ি টাঙ্গাইলের মধুপুর, নাসিমের বাড়ি গোপালগঞ্জ ও বাবুর বাড়ি বরগুনা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৬ টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাছিল। উল্টো পথে একটি মাইক্রো মুন্সীগঞ্জর মাওয়ার দিক যাছিল। পথিমধ্য শ্রীনগর উপজলার ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় মাইক্রো ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত ঘটনাস্থলেই মারা যান মাইক্রো আরোহী দেলোয়ার হাওলাদার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর