করোনা থেকে সুস্থ হওয়ার পর দ্বিতীয়বার ৪ জন আক্রান্ত

ম‌াদারীপু‌রে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই মাদারীপুরের শিবচরের বাসিন্দা বলে জানিয়েছেন সি‌ভিল সার্জন ডা.শ‌ফিকুল ইসলাম।

‌ডা.শ‌ফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় মাদারীপু‌রে নতুন ২ জনসহ পুরানো সুস্থ হ‌য়ে যাওয়া রোগী থে‌কে ৪ জন নতুন ক‌রে আবা‌রো করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। মাদারীপুরে মোট ৮ জনকে আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।

সি‌ভিল সার্জন আরও জানান, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। করোনাভাইরাস আক্রান্ত ৪ জন গত মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আবার করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তাদের মাদারীপুর সদর হাসপাতালের ভর্তি করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআর পাঠালে তাদের রেজাল্ট পজিটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর