গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা

দেশে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন বলেন, গাইবান্ধায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর দেশের ৫ নম্বর ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে গাইবান্ধা। এ কারণে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুরো গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাইবান্ধা জেলা লকডাউন থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর