ময়মনসিংহে নরসুন্দর সম্প্রদায়ের মাঝে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১‘শ ৫০ জন নরসুন্দর সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে দেয়া খাদ্যসামগ্রি থেকে একসপ্তাহ তাদের পরিবার নিয়ে খেতে পারবেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনেশ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। এ সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ময়মনসিংহ শহরের বিভিন্ন সেলুনে যারা কাজ করতো, করোনার প্রভাবে বর্তমানে তারা কর্মহীন হয়ে পরেছে। তাদের মাঝে পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাড়াতে, তাদের সহায়তা করতে।

করোনার প্রভাবের কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে ময়মনসিংহ জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রি বিতরণ অব্যহত থাকবে বলে জানান পুলিশ সুপার আহমার উজ্জামান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর