সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ১১৬ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে নতুন করে ২৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ১১৬ জনই বাংলাদেশি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ১১৬ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৬০ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯১০ জন৷ আজ আরও ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০৬ জন। ৮ এপ্রিল ৩২ বছর বয়স্ক একজন ইন্ডিয়ান নাগরিকের মৃত্যু হয়।
যিনি করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই মারা যান৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ছয়জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত ২৮৭ জনের মধ্যে তিনজন বাইরের দেশ থেকে এসেছে। ২৮৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ ২১৯ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
বার্তাবাজার/এমকে