বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া জামাল ভুঁইয়ার জন্মদিন আজ। এবার ৩০ এ পা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক। ১৯৯০ সালের ১০ এপ্রিল ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেয়া জামাল ভুঁইয়ার পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।
ফুটবলে মধ্যমাঠ দাপিয়ে বেড়ানো এই ফুটবলার শৈশব ও কৈশোর কাটিয়েছেন ডেনমার্কে। সেখানে একটি ক্লাবে খেলতেন। সুযোগ ছিল বিশ্বকাপ খেলুড়ে দেশ ডেনমার্কের জাতীয় দেওলে খেলারও। কিন্তু সকল উচ্চাশা দূরে টেলে চলে এসেছিলেন নিজের রক্তের বাঁধনে আবদ্ধ ভূমি বাংলাদেশে।
৩১ আগস্ট ২০১২ তে তিনি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন নেপালের বিপক্ষে। ২০১৪ সালের একটি তালিকায় তাকে দক্ষিণ এশিয়ার নবম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। তার ক্লাবের দুই বিদেশি কোচ নিকোলা কোভাজোবিচ ও লডউইক ডি ক্রুইফ তাকে দক্ষিণ এশিয়ার সেরা রক্ষণশীল মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে অভিহিত করেন। তিনি ২০১৪ কিংস কাপ ও বাংলাদেশের বঙ্গবন্ধু কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
১৯ আগস্ট ২০১৮ তারিখে, এশিয়ান গেমস ফুটবলে অতিরিক্ত সময়ে তার গোলে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল কাতার জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে হারায়।এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়।
এই কৃতী ফুটবলারের জন্মদিনে বার্তাবাজার পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা।
বার্তাবাজার/এসজে