গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেকার সংখ্যা বেড়ে ৬৬ লাখ

মহামারি করোনাভাইরাসের প্রকোপে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেকার সংখ্যা বেড়েছে ৬৬ লাখ। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত এ হার সর্বোচ্চ।

দেশটির শ্রম অধিদপ্তর জানিয়েছেন, গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার হয়েছেন ১ কোটি ৬০ লাখ মানুষ। ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা তৈরি হওয়ায় লকডাউন হয়ে গেছে ৯৫ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান।

অর্থনীতি সামাল দিতে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বাজেটের পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন সরকার। ঋণ প্রদান, সুদ মওকুফ, ব্যাংকিং নীতি শিথিলসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সহযোগিতা করা হবে আবাসন ঋণগ্রহিতা, মুদ্রাবাজার আর ক্ষুদ্র ব্যবসায়ীদের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর