করোনা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে চীন। লকডাউন খোলে দেয়া হয়েছে। কিন্তু এই করোনায় ব্যবসাটাও কম করেনি চীন। ইতালির কাছে চীন পিপিই বিক্রি করছে এমন খবর পাওয়া গেছে। তবে অবাক করা বিষয় হলো, যেগুলো ইতালির কাছে বিক্রি করছে সেই পিপিই চীনের দুর্দিনে খোদ ইতালিই তাদেরকে উপহার দিয়েছিল!
চীন যখন করোনায় বিধ্বস্ত। তখন বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইতালি তাদেরকে উপহার দিয়েছিল বিভিন্ন চিকিৎসা সামগ্রী। এখন চিত্রপট উল্টে গেছে। চীন বিপদ উতরে গেলেও ইতালি পার করছে চরম দুঃসময়। আর এই দুঃসময়টা কাজে লাগিয়ে বিপদে পাওয়া পিপিইগুলোই ইতালির কাছে পয়সার বিনিময়ে বিক্রেই করছে চীন।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল বা এএনআই জানিয়েছে, স্পেকটেটর ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। যদিও চীন দাবি করেছে, তারা নাকি অব্যবহৃত পিপিইগুলো ফের অনুদান হিসেবেই পাঠাচ্ছে ইতালিতে, কিন্তু স্পেকটেটরের অনুসন্ধান বলছে, “চীন তাদের অব্যবহৃত পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) করোনা বিধ্বস্ত ইতালিকে কিনতে বাধ্য করেছে।”
একইসাথে ইতালির সরকার জানিয়েছে, তাদেরই পাঠানো পিপিই ফের তাদের কাছেই বিক্রি করছে চীন।
বার্তাবাজার/এসজে