করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে ফিরেছেন। বিবিসির খবরে জানানো হয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধায় তাকে আইসিইউ থেকে বের করা হয়। শারীরিক কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে বের হয়ে এখন থেকে সাধারণ ওয়ার্ডেই তিনি চিকিৎসা নিবেন।
বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
গত বছরের নভেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে পুরো বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছেন ৯৫ হাজারের বেশি। যদিও প্রায় সাড়ে ৩ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন।
বার্তাবাজার/এসজে