করোনার মাঝে আবারও বায়ুদূষণের তালিকায় ঢাকা

দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন বন্ধ। সীমিত চলছে ব্যক্তিগত গাড়ি। রাজধানীর অনেক এলাকা প্রায় লকডাউন। এরমধ্যে আবারো মারাত্মক বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে বায়ুদূষণে আবারও সবচেয়ে খারাপ অবস্থানের (শীর্ষে) উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সকাল ৮টা ০৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৮৬। যার অর্থ এ শহরের বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৮০ ও ১৬৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় খারাপ অবস্থানে রয়েছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর