করোনায় হারিয়ে গেল ৯৫ হাজার মানুষের জীবন

মুহুর্তেই বেড়ে যাচ্ছে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যাও ভয়ংকরভাবে বাড়ছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনাক্রান্ত হয়ে ৯৫ হাজার ৭১৮ জন মারা গেছে বলে জানা গেছে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ লাখে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এই পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৫৪ হাজার মানুষ।

ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বিচার করলে সবার উপরে আছে যুক্তরাষ্ট্রের নাম। ৩ লাখ ৬৫ হাজার ৭৫০ জন মানুষ এই ভাইরাসটির শিকার। স্পেনে ১ লাখ ৫৩ হাজার ও ইতালিতে ১ লাখ ৪৩ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সবচেয়ে বেশি মানুষ মরেছে ইতালিতে। ১৮ হাজার ২৭৯টি প্রাণ ইতালি থেকে বিদায় নিয়েছে। স্পেনে মারা গেছে ১৫ হাজার ৪৪৭ জন। ফ্রান্সে ১২ হাজার ২১০ জন ও ইংল্যান্ডে মারা গেছে ৭ হাজার ৯৭৮ জন মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর