গোপনে ১৫শ’ মধ্যবিত্ত পরিবার পেলো খাদ্য সহায়তা

চলমান করোনা পরিস্থিতিতে ধনীদের খাদ্যের অভাব নেই, দরিদ্ররা পাচ্ছেন ত্রাণ। কিন্তু মধ্যবিত্ত শ্রেনীর লোকজনদের নেই সামর্থ্য আবার মান সন্মানের ভয়ে ত্রাণ চাইতেও পারেন না। এই শ্রেনীর লোকদের জন্য তাই বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। নিজস্ব ফেসবুক পেইজে ঘোষণা দেয়া হয় নাম নাম গোপন রাখার শর্তে যারা সহায়তা পেতে চায় তারা যেন ইনবক্সে জানায়। এভাবেই ১৫শ’ মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে জেলা প্রশাসন।

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের ঘোষণামত, যারা ইনবক্সে নাম্বার দিয়ে সহায়তা চেয়েছেন তাদের পরিচয় গোপন রেখে ২৪ ঘন্টার মাঝে বাসায় বাসায় পৌছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী।

হবিগঞ্জ সদরে ৫৫, শায়েস্তাগঞ্জে ৪, চুনারুঘাটে ১শ’ ৫০, মাধবপুরে ১শ’ ২০, নবীগঞ্জে ১ হাজার, লাখাইয়ে ৫৬, আজমিরীগঞ্জে ১০, বানিয়াচংয়ে ৭০, বাহুবলে ২৫ পরিবারকে গোপনে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।

এছাড়া সামগ্রিকভাবে জেলায় ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর